বাজারে এলো রিয়েলমি সি৬১

১ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:৫২  

“হার্ড টু ব্রেক” ট্যাগলাইন নিয়ে উন্মোচিত হলো রিয়েলমি সি৬১। পাওয়া যাচ্ছে স্পার্কল গোল্ড ও ডার্ক গ্রিন রঙে। দাম ১৪,৯৯৯ টাকা। আর দারাজ ভাউচার ব্যবহার করলে ১৪,১৯৯ টাকায় ফ্রি ডেলিভারিও মিলবে।

ডিভাইসটিতে রয়েছে এন্টি-ড্রপ প্রোটেকশন, ওয়াটার স্প্ল্যাশ রেজিস্ট্যান্স ও রেইনওয়াটার স্মার্ট টাচ ফিচার। ফলে ফোনটির আইপি৫৪ রেটিং ধুলা, পানির ছিটা এবং প্রতিদিনের ব্যবহারে ডিভাইসকে রক্ষা করার মাধ্যমে বিভিন্ন পরিবেশে এর নির্ভরযোগ্য কর্মক্ষমতা নিশ্চিত করে।

রিয়েলমি বাংলাদেশ সূত্রে প্রকাশ, ডিভাইসটিতে রয়েছে ১৮জিবি র‌্যাম (৬জিবি+১২জিবি ডায়নামিক র‌্যাম) এবং ১২৮ জিবি পর্যন্ত সম্প্রসারণযোগ্য অভ্যন্তরীণ (ইন্টারনাল) স্টোরেজ। রিয়েলমি সি৬১ দ্রুত অ্যাপ চালু, মসৃণ মাল্টিটাস্কিং এবং উন্নত ব্যাকগ্রাউন্ড অ্যাপ ধারণকে সহজ করে তোলে। এর শক্তিশালী ৫০০০এমএএইচ ব্যাটারি দিনভর ফোনের পাওয়ার সরবরাহ করে। একবার চার্জে অনায়াসে পুরো দুই দিন পর্যন্ত ফোন ব্যবহার নিশ্চিত করে।

রিয়েলমি সি৬১ এর ৫০এমপি এআই ক্যামেরায় দুটি নতুন ফিল্টার রয়েছে- সিনেমাটিক ও ক্রিস্প।